1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

ঐক্যবদ্ধ ছবিতে উজ্জীবিত নেতাকর্মী

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮, ৪.৩১ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ গতকাল ২৩০ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সারাদেশের মনোনয়ন প্রত্যাশীসহ মনোনয়নপ্রাপ্তরা সবাই ছিলেন রুদ্ধশ্বাস অপেক্ষায়। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে জেলার আওয়ামী লীগের চার সাংসদ ছিলেন নির্ভার। তারা গত পাচ বছর ছিলেন একসঙ্গে। পরষ্পরের সুখদুখে পাশে দাড়িয়েছেন। গতকালও দলীয় মনোনয়ন আনতে একসঙ্গে গিয়েছিলেন সবাই। মনোনয়ন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তারা। তাদের হাসিমাখা বিজয় চিহ্ন দেখানো আঙ্গুল উত্থিত করা দৃশ্যসম্বলিত ছবিটি ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। এই ছবিটিই বলে দেয় এমএ মান্নানের নেতৃত্বে কতটা আশ্বস্থ ছিলেন চার সাংসদ। এই ছবিটিকে অনেক নেতাকর্মী ঐক্যবদ্ধ বিজয়ের প্রাথমিক লক্ষণ বলে মনে করেছেন।
গতকাল রবিবার দলীয় মনোনয়ন ঘোষণার পর সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী ড. জয়া সেনগুপ্তা ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন একসঙ্গে গিয়েছিলেন দলের বঙ্গবন্ধু এভিনিউস্থ প্রধান কার্যালয়ে। নেতৃত্বে ছিলেন এমএ মান্নান। মনোনয়ন প্রাপ্তির পত্র হাতে নিয়ে চার সাংসদ উচ্ছ্বাস প্রকাশ করেন। ভি চিহ্ন্ দেখিয়ে সেই উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই।
সেখান থেকে দলীয় মনোনয়নের চিঠি পেয়ে এমএ মান্নান তিন সাংসদকে নিয়ে তার বেইলি রোডস্থ সরকারি বাসভবনে চলে যান। সেখানে দুপুরের খাবার খান একসঙ্গে। পরে চলে আসেন অন্যরা। আগামী ২৭ নভেম্বর এমএ মান্নানসহ সবাই নির্বাচনী এলাকায় চলে আসবেন। তাদেরকে বরণ করতে প্রস্তুত নির্বাচনী এলাকার আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
এমএ মান্নান বলেন, আমিসহ চার সাংসদ আমরা গত ৫ বছর একসঙ্গে ছিলাম। সুখে দুখে পরষ্পরের পাশে থেকেছি। সরকারের সমন্বিত উন্নয়ন, দলকে সংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোসহ সব কাজ আমরা একসঙ্গে করেছি। গতকালও আমরা একসঙ্গে মনোনয়ন আনতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন আমরা সেটা পূরণ করব ইনশাল্লাহ। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!