1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে সরকার আইন করার চিন্তা করছে: আইন মন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬, ৮.২৪ এএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের চাওয়া অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা চলছে।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী। তবে মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রী তা স্পষ্ট করেননি।
এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, জনগণ কী দাবি করছে, তা তিনি ভালো করেই জানেন। এ ক্ষেত্রে নতুন আইন করাই শ্রেয়।
আইনমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচারের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে। জামায়াতের বিচারের জন্য উপযুক্ত আইন করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।

দুই মন্ত্রীর শপথ ভঙ্গের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, তিনি মনে করেন, তাঁদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই।

সম্প্রতি এক বিচারপতির বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!