1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী এড. রুমেনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ৬.১৫ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

কর্ণ বাবু দাস:
রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা-দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অ্যাড. আব্দুল হামিদ ও শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ড. খায়রুল কবীর রোমে এবার সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে অ্যাড. রুমেন সুনামগঞ্জ-৪(সদর-বিশ্বম্ভরপু) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অ্যাড. রুমেন’র কাছ থেকে জীবনবৃত্তান্ত নেন এবং মাঠে কাজ করার নির্দেশ দেন।
অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন, আওয়ামীলীগ সভানেত্রী ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তাদের দোয়া নিয়েছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ জানালে আমাকে মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি আপনার নির্দেশে আমি সব সময়ই মাঠে আছি। আপনার যে কোন নির্দেশনা মানতে আমি প্রস্তত আছি।
এসময় এড.রুমেনের সাথে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!