1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দাসপার্টির গেরিলা কমাণ্ডার শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতিকে স্মরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ২.৪৬ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
দুর্গম হাওরাঞ্চলের দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা পার্টি দাস পার্টির অধিনায়ক শহিদ জগৎজ্যোতি দাসের ৪৭ তম শহিদ দিবসে তাকে স্মরণ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ কর্তৃপক্ষ, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি ও ছাত্র ইউনিয়ন কলেজ সংসদ। ১৯৭১ সনের ১৬ নভেম্বর মহান স্বাধীনতাযুদ্ধে শহিদ হন দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস। তিনিসহ কলেজের আরো তিন শহিদ ছাত্র মুক্তিযোদ্ধার সম্মানে নব্বই দশকে কলেজ কর্তৃপক্ষ শহিদ স্মৃতি ফলক নির্মাণ করেছিল। এই স্মৃতিসৌধে গতকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ স্মৃতি ফলকের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা শহিদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, পৌর মেয়র নাদের বখত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু সফিয়ান, মালেক হোসেন পীর, অবসর প্রাপ্ত অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, সদস্য সুখেন্দু সেন, রবিউল ইসলাম, মানব চৌধুরী, সোনালী সকালের সভাপতি অরুন চন্দ্র দেব, চন্দন কুমার রায়, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, লেখক ও কলামিস্ট ইকবাল কাগজী, কুমার সৌরভ, অ্যাড. রুহুল তুহীন, এড. এনাম আহমদ, শাহীন আলম, সবিতা চক্রবর্তী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!