1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সিনেমা তৈরিতে জাতীয় পর্যায়ে লড়বে ডুংরিয়া স্কুল এন্ড কলেজ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ৪.০৯ পিএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ::
সারাদেশের ন্যায় চলমান বিজয় ফুল উৎসব প্রতিযোগিতায় ‘গ’ বিভাগ থেকে আমরা যুদ্ধে যাব সিনেমা নির্মাণে উপজেলা, জেলা,ও সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে এবার জাতীয় পর্যায়ে লড়তে ঢাকায় যাচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ। মানসম্মত এই সিনেমা দিয়ে ওই প্রতিষ্ঠানটির হয়ে প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির ছাত্র বায়েজিদ রহমান অপি, নুসরাত জাহান ইমা, মোঃ আবু খালেদ, মোঃ আব্দুল বাছিত, মোছাঃ মনিরা বেগম, কামরুল ইসলাম। আর সবক্ষেত্রেই এর তত্তাবদানের দায়িত্বে আছেন প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের শিক্ষক ফরিদ আহমদ। ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের এমন সফলতায় আনন্দের বন্যা বইছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহ পুরো জেলায়,দলটিকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন অনেকেই। শুভাকাক্সক্ষীদের আশা জাতীয় পর্যায়েও এই সিনেমাটি সফলতা নিশ্চিত করবে। সিলেট বিভাগের অনেক জেলার শক্তিশালী দলকে পরাজিত করতে সক্ষম হয়েছে সুনামগঞ্জ জেলার হয়ে প্রতিনিধিত্ব করা সিনেমাটি। ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম বলেন,শুনে অনেক ভালো লাগছে-আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সফলতার কথা। তাদের এমন দক্ষতা আমাদেরকে অবাক করছে। তারা তাদের সিনেমা দিয়ে গোটা সিলেট বিভাগকে জয় করতে পেরেছে, সত্যিই তারা প্রশংসার
দাবিদার। আমরা আশা করি জাতীয় পর্যায়েও তাদের এই সফলতা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!