1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে লাউড় রাজ্যের হলহলিয়া দুর্গ ও গৌড় গবিন্দ রাজবাড়ির উৎখনন কাজ শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১.২০ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর:
তাহিরপুর উপজেলার লাউড় রাজ্যের রাজধানী’র হলহলিয়া দুর্গ ও পাশের ব্রাহ্মণগাঁওয়ের গৌর গবিন্দ রাজবাড়ির উৎখননের কাজ উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতœতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এই খনন কাজ শুরু করেছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান এ উৎখনন কাজের শুভ উদ্ধোধন করেন। উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব,তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রী কলেজ অধ্যক্ষ ফণী ভূষণ সরকার।
প্রতœতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান জানান,প্রাচীন নিদর্শন রক্ষা,ইতিহাস সম্পর্কে জানা ও পর্যটন বিকাশের উদ্দেশ্যে ২ মাস ব্যাপী ৯ জনের একটি টিম এ খনন কাজ করবেন।
উৎখনন কাজে অংশ গ্রহণের জন্য কুমিল্লার শালবন বিহারের ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান ড. আহমেদ আবদুল্লাহ্, ময়নামতি জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান, প্রতœতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক অফিসের সিনিয়র ড্রাফটসম্যান মো. সিরাজুল ইসলাম, সার্ভেয়ার জালাল আহমেদ, আলোকচিত্রি মো. নুরুজ্জাামান মিয়া, পটারী রেকর্ডার মো. ওমর ফারুক, অফিস সহায়ক লক্ষণ দাস বর্তমানে উৎখনন কাজে লাউড়েরগড়ে অবস্থান নিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!