1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

ছাতকে ২১ কি.মি এলাকা জুড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১০.০৬ এএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কের ২১ কি.মি এলাকাজুড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন প্রগতিশীল পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে সাধারণ নাগরিকরাও অংশ নেন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকা থেকে গোবিন্দগঞ্জ পয়েন্ট পর্যন্ত প্রায় ২১ কি. মি. দৈর্ঘ্যরে এই মানববন্ধনে এলাকার বিপুল জনসাধারণের সমাগম ঘটে। সড়কের দুই দিকেই ব্যানার ফেস্টুন নিয়ে লোকজন মানববন্ধনে অংশ নেন। তারা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দেন।
আয়োজকরা জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যাম অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!