1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ব্যবসায়ী জনতার ঝাড়ু মিছিল

  • আপডেট টাইম :: রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ৮.৫০ এএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
ব্যবসায়ীকে অফিসে ডেকে এনে কোন কারণ ছাড়াই চড় থাপ্পড় দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসায়ী জনতা উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেবের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে। রবিবার দুপুরে ক্ষুব্দ এলাকাবাসী তাহিরপুর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারে অপসারণ ও শাস্তি দাবি করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে বাজারে পাঠলাই নদীর তীরে তাহিরপুরের ব্যবসায়ী বেলায়েত হোসেনের অটো রাইসমিল রয়েছে। মিলের মাঠে উপজেলা নির্বাহী অফিসার পাথর ও বালু এনে রাখছিলেন। এসময় বেলায়েত হোসেনের অনুপস্থিতিতে তার শ্রমিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের শ্রমিকদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হলে তারা অফিসে এসে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে এসে বিষয়টি তাকে জানায়। এতে ক্ষুব্দ হয়ে উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব রাইস মিলের মালিক বেলায়েত হোসেনকে তার কার্যালয়ে ডেকে আনেন। কথা বলার আগেই তিনি তাকে এলোপাথারি কিলঘুষি মারতে থাকেন। এদিকে বাজারের নিরীহ ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধরের খবরটি প্রকাশ পেলে রাস্তায় ঝাড়ু মিছিল নিয়ে নেমে পড়েন ব্যবসায়ী জনতা। তারা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে বাজার প্রদর্শন করেন। অবিলম্বে তারা এই ঘটনায় ইউএনওকে অপসারণ করে তার শাস্তি দাবি করেন।
উপজেলা নির্বাহী অফিসারের এই ঘটনায় স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও সচেতন মানুষ বিষয়টি নিষ্পত্তির জন্য জন্য চেষ্টা করছেন বলে জানা গেছে।
জানা গেছে কিছুদিন আগে উপজেলা নির্বাহী অফিসার তার অফিসে তাহিরপুরের এক ইউনিয়ন ভূমি কর্তাকেও এভাবে মারধর করেছিলেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ব্যবসায়ীর সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের ভুল বুঝাবুঝি হয়েছিল। এতে কিছু মানুষ ক্ষুব্দ হয়েছিলেন। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে আমরা মিটিয়ে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!