1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আসামে ৫ বাঙ্গালিকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ৩.০৯ এএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
আসামের তিনসুকিয়ার খেরানিতে ‌গত বৃহস্পতিবার রাতে ৫ বাঙালিকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মৃতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। জখম হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাস এবং ধনঞ্জয় নমশূদ্র।
তিনসুকিয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ঘটনা ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত। এই নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উলফার পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে। জানা গেছে, এদিন রাতে জঙ্গিরা ওই গ্রামে হানা দেয়। তাদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ধোলা সাদিয়া সেতুর কাছে রাত আটটার দিকে পাঁচজনকে নাম ধরে ডেকে বাইরে নিয়ে আসে জঙ্গিরা। তার পর ব্রহ্মপুত্র নদের পাশে নিয়ে গুলি চালিয়ে তাঁদের হত্যা করে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!