1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সংলাপের শুরুতেই ঐক্যফ্রন্টের নেতাদের দেশগড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮, ২.৫৫ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::
গণভবনে সংলাপের শুরুতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গণভবন জনগণের ভবন। সবাইকে স্বাগত জানাচ্ছি।’
সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গত ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে তা সবাই দেখতে পেয়েছেন। এখন সবাই মিলে দেশটাকে গড়তে হবে। কারণ, দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশটাকে গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন জনগণের ভবনে। এই গণভবনে আপনাদের স্বাগত জানাই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। এটা বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে মনে করি। এই দেশটা আমাদের। সব মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য। আমি এটা বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দেবো। দীর্ঘ ৯ বছর ১০ মাস হতে চললো আমরা সরকারে রয়েছি। এই সময়ের মধ্যে দেশের কতটা উন্নয়ন করতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। এটুকু বলতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। দিনবদলের যে সূচনা করেছিলাম, সেই দিনবদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করে যাচ্ছি আমরা। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে হবে।’
বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দাবি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে এই বৈঠক চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!