1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

যোদ্ধাপরাধীর সঙ্গে কোন আপোস নেই : এমপি রতন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬, ৪.২৮ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
জামালগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, একাত্তরের মানবতাবিরোধীদের সঙ্গে কোন আপস নেই। শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের বিচার করবই।
এমপি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সকল নেতাকর্মী কাজ করে যেতে হবে। আমাদের কোন কর্মী পল্লী বিদ্যুতের গ্রাহকদের নিকট থেকে চাঁদা আদায় করলে কঠোর হস্তে দমন করা হবে। উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে। নারীদের ন্যায় সঙ্গত সকল দাবীর পক্ষে আমি কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের সহযোগিতা করবেন। এমপি ঘাগটিয়া গ্রামে বিদ্যুৎ খুব দ্রুতই সম্পন্ন করা হবে বলে জানান।
সভায় অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন জামালগঞ্জ  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি হাফিজা আক্তার দীপু। সাবেক উপজেলা চেয়ারম্যান সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ। আওয়ামীলীগ নেতা পংকজ পাল চৌধুরী, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো: দুলাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম কুমার তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কাজী আশরাফুজ্জামান, আব্দুস জহির তালুকদার, সংরক্ষিত ইউপি সদস্যা শারমিন সুলতানা, মোবারক আলী তালুকদার, আবুল কালাম সরকার, যুবলীগ নেতা আবুল আজাদ, আবুল খয়ের, ছাত্রলীগ নেতা আলমগীর কবির প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!