1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শাল্লায় দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ৩.৪৩ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ার গাঁও বাজারে বিভিন্ন জাল ব্যবসায়ীদের দোকান থেকে শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের নেতৃত্বে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবারে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান কালীন সময়ে শাল্লা থানার এসআই মোঃ লোকমান মিয়া, মোঃ সোহেল মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স সঙ্গে ছিলেন।
পরে জব্দ কৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর কবির খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় সাংবাদিকগণ ও জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন অভিযানে প্রায় দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়ানো হয়েছে যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!