1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দ্বিতীয় শ্রেণির হলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ৯.২৭ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মেয়াদের শেষ দিকে নির্বাচনের আগে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
কৃষি ডিপ্লোমাধারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদের কর্মকর্তাদের বেতন গ্রেড ১১ থেকে ১০-এ উন্নীত করে সোমবার আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ শাখা-১।
এর ফলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হল। গত ১৯ জুন বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বেতন গ্রেড উন্নীতের প্রস্তাব অনুমোদন করে।
এতদিন ১১তম গ্রেডে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১২,৫০০-৩০,২৪০ টাকা মূল বেতন পেতেন। বেতন গ্রেড উন্নীত হওয়ায় এখন দশম গ্রেডে তাদের মূল বেতন দাঁড়িয়েছে ১৬০০০-৩৮৬৪০ টাকা।
বেতন গ্রেড উন্নীতের শর্তে বলা হয়েছে, সরাসরি নিয়োগে এসএসসি পাসসহ কারিগরি শিক্ষা বোর্ড থেকে চার বছরমেয়াদী কৃষি ডিপ্লোমাধারী হতে হবে।
নিয়োগের এই যোগ্যতা কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার নিয়োগ বিধিমালা ও চাকরি প্রবিধানমালার তফসিলে যথাশিঘ্র অন্তর্ভুক্ত করতে হবে বলে আদেশে বলা হয়েছে।
বেতন গ্রেড উন্নীতের এই আদেশ ২২ অক্টোবর থেকেই কার্যকর ধরা হয়েছে।
আগের বেতন কাঠামো অনুযায়ী, উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদটি তৃতীয় শ্রেণির হওয়ায় এসব পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ হত।
পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এসব পদে নিয়োগ হবে। সব ধরনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেয় পিএসসি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!