1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা শ্রমিক দলের মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৯.০৭ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় শাস্তির রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক দল। সোমবার সকালে শহরের পুরাতন বাসস্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা শ্রমিক দল।
সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিনের পরিচালনায় ও জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রাকিবুল ইসলাম দিলু, যুগ্ম সম্পাদক মামুন অর রশীদ শান্ত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজায়ুল কবির, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফদাল মিয়া, সাংগঠনিক মিসবাহ উদ্দিন, শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!