1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

গুরুতর অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি এরশাদ

  • আপডেট টাইম :: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৮.০৩ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
এরশাদের পরিবার সূত্র জানিয়েছে, রোববার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়। তার শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তাকে রক্ত দেওয়া হচ্ছে।
এদিকে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দলের চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়ায় শঙ্কায় পড়েছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতারা।’
গতকাল রাত দেড়টার সময় পার্টির মহা
সচিব রুহুল আমিন হাওলাদার অসুস্থ এরশাদের কাছ থেকে বাসায় ফেরেন।
এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘ওনার চিকিৎসা চলছে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।’
‘আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন’ বলেন জি এম কাদের।
এরশাদ আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশে এরশাদ ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে।
সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সূত্র : আমাদের সময়.কম


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!