1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে আ.লীগ নেতৃবৃন্দের সঙ্গে ব্যারিস্টার ইমনের মতবিনিময়: নির্বাচনী এলাকায় নতুন আলোচনা

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ১২.৫৩ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

রাজন চন্দ:: তাহিরপুর
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মতবিনিম সভায় তিনি স্থানীয় নেতৃবৃন্দকে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এদিকে হঠাৎ সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ব্যারিস্টার ইমনের মতবিনিময়সভা নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে। রাজনৈতিক অঙ্গনের খবর: সুনামগঞ্জ-১ আসনে ব্যারিস্টার ইমন মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে। নির্বাচনের আগে তাহিরপুরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ব্যারিস্টার ইমনের মতবিনিময় আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন বিষয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার দুপুর দেড়টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, মোতাহের হোসেন আখঞ্জী শামীম, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর তালুকদার, সাধারন সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ-১ আসনে যাকেই মনোনয়ন দিয়ে পাঠাবেন আপনারা সকল নেতাকর্মী মিলে ঐক্যবদ্ধ্য হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!