1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আইন-শৃংঙ্খলা পরিস্থিতিতির উন্নতির ফলে সুনামগঞ্জে দুর্গাপূজার সংখ্যা বেড়েছে : পুলিশ সুপার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ১১.০০ এএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ বরকতুল্লাহ খান বলেছেন, সম্প্রীতির শহর সুনামগঞ্জে সকল ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে তা দেশের ইতিহাসে বিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সাথে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে পাকিস্তান হানাদার বাহিনীর শোষণ-অত্যাচার-নির্যাতন থেকে মুক্তির জন্য মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন করেছিলেন তার মূল মন্ত্র ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। এ কারণে দেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান মিলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে দেশটি স্বাধীন করতে সক্ষম হয়েছিলেন। তিনি সুনামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। দেশের আইন শৃংখলা পরিস্থিতির ক্রম উন্নতির ফলেই অন্যান্য বছরের তুলনায় সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সংখ্যা বেড়েছে।

 বুধবার সকাল ১১টায় দুর্গোৎসব উপলক্ষে বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলান্ত্রপিক সেন্টার ইউ,এস (নিউইয়র্ক) এর অর্থায়নে শহরের ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে অসহায় হতদরিদ্র শতাধিক হিন্দু মুসলিম দরিদ্র নারীদের মধ্যে বস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ও সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও জেলা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কার্তিক চন্দ্র রায়ের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী হৃদয়ানন্দজী, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, স্বপন দাশ, অঞ্জন কুমার রায়, লিটন রায়, অলক দত্ত, রজত ভূঁষণ রায়, মঞ্জু তালুকদার, সীমা খাসনবীস, ডিবির অফিসার ইনচার্জ কাজী মো. মোক্তাদির হোসেন চৌধুরী, ডিআইও টু মো. আব্দুল লতিফ তরফদার ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!