1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সরকারের উন্নয়ন কার্যক্রমের তথ্য নেই সুনামগঞ্জ শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরে!

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ৪.৫৯ এএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সুনামগঞ্জ জেলায় কয়েক শ কোটি টাকার নির্মাণকাজ চলছে। স্কুল কলেজ ছাত্রাবাসসহ শিক্ষা সংশ্লিষ্ট নানা কাজে জেলাবাসী উপকৃত হলেও সেই কাজের তেমন কোন তথ্য নেই এই অফিসে। সুনামগঞ্জ হাজীপাড়াস্থ অফিসে গিয়ে একাধিকবার উন্নয়ন প্রকল্পের তথ্য চাইলেও সংশ্লিষ্টরা এই অফিসে কোন তথ্য সংগ্রহ করা হয়না উল্লেখ করে সিলেট নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তথ্য সংগ্রহের কথা বলেছেন।
এই প্রতিবেদক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলায় গত ৫ বছরের উন্নয়ন অবকাঠামো নিয়ে সংবাদের জন্য প্রকল্পগুলোর তালিকা ও সংক্ষেপ বিবরণের তথ্য চান। একাধিকবার তিনি অফিসে গেলেও জানানো হয় অফিসের সংশ্লিষ্টরা সিলেট নির্বাহী প্রকৌশলীর অধীনে কর্মরত। আর এখানকার সব তথ্য সিলেট অফিস সংরক্ষণ করে। তবে জেলা উন্নয়ন সমন্বয় সভায় কিভাবে এই অফিসের তথ্য উপস্থাপন করা হয় এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, আমরা সাদামাটা তথ্য নিয়ে উপস্থাপন করি। এই এলাকার বাস্তবায়নাধীন প্রকল্পের তথ্য এলাকার অফিস কেন সংরক্ষণ করেনা জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।
এদিকে গতকালও এই প্রতিবেদক কিছু প্রকল্পের তথ্যের জন্য উপসহকারি প্রকৌশলী জসিম উদ্দিনের কার্যালয়ে যান। তাকে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ সংস্কার ও মেরামত কাজের প্রায় ৫০ লক্ষ টাকার কাজ বাস্তবায়ন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত তথ্য এই অফিসে সংরক্ষিত নেই। সব তথ্য কাজ বাস্তবায়ন শেষে সিলেট অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকেই সংগ্রহের কথা বলেন তিনি।
এদিকে এই অফিসের সহকারি প্রকৌশলী মো. শামসুল আরেফিন খানও একই কথা জানান। তিনি সিলেট অফিসের নির্বাহী প্রকৌশলীর নম্বর দিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহের অনুরোধ জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!