1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সমালোচনা মুখর স্থানীয় সরকার প্রতিনিধিরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ১২.৪৬ পিএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদারের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। তবে উপজেলা চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
মঙ্গরবার দুপুরে উপজেলা শহীদ মিনারের সামনে অনুষ্টানে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সামনে বক্তারা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধাসহ নানা অনিয়মের অভিযোগ আনেন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম নবী হোসেন বলেন, উপজেলা চেযারম্যান জাতীয় শোক দিবস সহ সরকারী কোন অনুষ্টানে থাকেননা। উপজেলা পরিষদের মহিলা পরিষদের ভাইস চেযারম্যান হাফিজা আক্তার দিপু তার বক্তব্যে বলেন, উপজেলা চেয়ারম্যান চাননা জামালগঞ্জ উপজেলা বাল্য বিবাহ মুক্ত হোক। তিনি বাল্য বিবাহের জন্য উৎসাহিত ও অনেক সময় বাল্য বিবাহ হতে অনুরোধ করেন।
সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন, আমাদের উপজেলা চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী সহ জাতীয় কোন প্রোগ্রামে না থেকে অনেক সময় বিরোধীতা করেন। যা আমাদের জন্য অত্যান্ত লজ্জা আর কষ্টের।
এসব অভিযোগের বিরুদ্ধে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া বলেন, ১৫ আগষ্টের সময় আমি ঢাকাতে ছিলাম। জাতীয় কোন অনুষ্টানে আমি বাধা দেইনা আমি বিরোধীতাও করিনা। আমাকে বাল্য বিবাহ মুক্ত অনুষ্টানের বিষয়ে ইউএনও পাশ কাটিয়ে যাওয়ায় আমি অনুষ্টান বয়কট করেছি।
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন, উপজেলা সম্বন্নয় সভার সভাপতি উপজেলা চেয়ারমান নিজেই। চেয়ারম্যানের উপস্থিতিইে সকল বিষয় সিদান্ত হয়েছে। আমি সময়ে সময়ে উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। কেন অনুষ্টানে থাকলেননা কেন আমার জানা নেই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!