1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

পৌর এলাকার ৭২ একর খাসভূমির শ্রেণি পরিবর্তনের দাবিতে মালেক পীরের আবেদন

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮, ২.২০ এএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার রসুলপুর মৌজার জেএল নং ১১৭, এসএ খতিয়ান নং ১, এসএ দাগ নং ৪৪ এ ৭২.২৫ একর মূল্যবান ভূমি রয়েছে। কৃষি শ্রেণির সরকারি এই জমি ভুলক্রমে ‘বিল শ্রেণির’ উল্লেখ থাকায় পৌর শহরের গুরুত্বপূর্ণ এই ভূমিতে নানা জঠিলতার কারণে জমিগুলো ব্যবহার করা যাচ্ছেনা। এ কারণে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করতে গিয়ে সরকারের মোটা অংকের টাকা গচ্চা যাচ্ছে। এ বিষয়ে জনস্বার্থে ও সরকারি স্বার্থে এই জমির শ্রেণি পরিবর্তন জরুরি। দ্রুত জমির শ্রেণি পরিবর্তন করার দাবি জানিয়ে গতকাল রোববার সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট প্রতিবাদী মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন।
আবেদনে মালেক পীর উল্লেখ করেন উল্লেখিত জমি সরকারি রেকর্ডপত্রে বিল শ্রেণির থাকলেও বাস্তবে কখনো জলমহাল ছিলনা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি বছর যেসব জলমহাল ইজারা হয় সেই ইজারাকৃত তালিকাতেও এই জলমহালের নাম নেই। এ পর্যন্ত কখনো এটি ইজারাও হয়নি। তিনি উল্লেখ করেন মুদ্রণ সমস্যার কারণে জমির শ্রেণি ভুলক্রমে বিল হয়ে গেছে। প্রকৃতপক্ষে এই জমি কৃষিশ্রেণি প্রকৃতির। সরকারি রেকর্ডে বিল থাকায় মূল্যবান সরকারি ভূমি সরকারি উন্নয়ন স্থাপনার কাজে ব্যবহার করা যাচ্ছেনা। ফলে মোটা অংকের টাকা খরচ করে সরকারকে ভূমিঅধিগ্রহণ করতে হচ্ছে। অবিলম্বে জমির শ্রেণি পরিবর্তন করার দাবি জানান মালেক হুসেন পীর।
মালেক হুসেন পীর বলেন, শহরের ভিতরে মূল্যবান সরকারি ভূমি থাকার পরও বিল শ্রেণির কারণে এই ভূমি সরকারি স্থাপনায় ব্যবহার করা যাচ্ছেনা। কখনো বাস্তবে বিল না থাকা সত্ত্বেও এটাকে বিল শ্রেণির উল্লেখ করা হয়েছে। যে কারণে সরকারি স্থাপনা নির্মাণের কাজে এই মূল্যবান ভূমি ব্যবহার করা যাচ্ছেনা। শ্রেণি পরিবর্তন করে সরকারি স্থাপনা নির্মাণ করা হলে সরকারের মোটা অংকের রাজস্ব রক্ষা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!