1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শাল্লায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮, ১.৫৬ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
‘টেকশই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন’ ‘হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্য সম্মত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবারে সকালে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ হাত ধোয়ার বিভিন্ন কলাকৌশল জনসম্মুখে প্রদর্শন ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যাবহারের উপর আলোকপাত করেন।
সভায় বক্তব্য দেন, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়াা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ এডভোকেট দিপু রঞ্জন দাস, ব্র্যাক শাল্লা উপজেলা শাখা ব্যাবস্থাপক তাপস চক্রবর্তী, ব্র্যাক ওয়াশ কর্মসূচির শাখা ব্যাবস্থাপক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!