1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে ৩ টন চোরাই কয়লা আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ১.৩২ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চোরাচালানের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত বালিয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৩ মে.টন চোরাই কয়লা আটক করেছে বিজিবি। কিন্তু চোরাচালানীদের গ্রেফতার করতে পারেনি।
রাত ৯টায় পাচাঁরকৃত অবৈধ কয়লা ও মাদকদ্রব্য লালঘাট গ্রামের সামনে অবস্থিত চুনখলা নামক হাওরের পাড়ে চোরাচালানী জানু মিয়ার ইঞ্জিনের নৌকায় বোঝাই করার সময় খবর পেয়ে পার্শ্ববর্তী টেকেরঘাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরিদ অভিযান চালিয়ে হাওর থেকে ৩ মে.টন চোরাই কয়লা আটক করেন। এসময় নৌকাসহ বাকী মালামাল নিয়ে চোরাচালানীরা পালিয়ে গিয়ে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত নতুন বাজারের এক প্রভাবশালী চোরাই কয়লা ব্যবসায়ী কাছে ১০মে.টন কয়লা বিক্রি করে বলে অভিযোগ আছে।
এব্যাপারে টেকেরঘাট বিজিবির কোম্পানী কমান্ডার ফরিদ বলেন, সীমান্ত চোরাচালানী কালাম মিয়া, বাবুল মিয়া ও জানু মিয়ার বিরুদ্ধে একাধিক চোরাচালান মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতার করাসহ চোরাচালান প্রতিরোধ করার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!