1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

২১ আগস্ট গ্রেনেড হামলা: রায় কার্যকরের দাবিতে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রথম মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ১০.১৬ এএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় উপলক্ষে বিএনপির নাশকতা প্রতিরোধে ঘোষণা দিয়ে বুধবার সকাল ৯টা থেকেই রাজপথে অবস্থান নেয় সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী বুধবার সকাল ৯টা থেকে ট্রাফিক পয়েন্টে অবস্থান নিয়ে রায় ঘোষণার সাথে সাথেই আনন্দ মিছিল করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানায়। আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে সভায় মিলিত হয়। মিছিলে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।
মিছিল পরবর্তী সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মখলিছ রহমান, জহির আলী খান, শিবলু আহমরদ চৌধুরী, শামীম আহমদ, তাপস প্রমুখ।
জুবের আহমদ অপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সমাবেশে হামলার মাধ্যমে মুজিব পরিবারকে নিশ্চিন্ন করতে চেয়েছিল তারেক বাবররা। তারা এই দেশে গণতন্ত্রের বদলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত করে জনগণকে জিম্মি করতে চেয়েছিল। কিন্তু আল্লার রহমতে নেত্রী বেঁচে গিয়েছেন, আর জনতা তাকে দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তিনি জাতীয় নেতা থেকে আজ বিশ্বের প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত। অন্যদিকে তারেক বাবররা বিশ্বের কাছে জঙ্গি ও সন্ত্রাসীর গডফাদার হিসেবে স্বীকৃত।
তিনি বলেন, প্রায় ১৪ বছর পর দোষীদের দণ্ডিত করে রায় ঘোষণায় দেশবাসী খুশি। আমরা অবিলম্বে ঘাতকদের রায় কার্যকর চাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!