1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী আর নেই

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ৫.৪৫ পিএম
  • ৬১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিপতœী নীরা কাদরী তার স্বামীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। বাংলা কবিতার অন্যতম প্রধান কবিকে হারিয়ে স্তব্ধ বাংলার সাহিত্যাঙ্গন। নানাভাবে সুধীজন তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্মৃতি ও সৃষ্টি ধরে রাখার দাবি জানিয়েছেন।

কবির বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাত দিন আগে  হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এরমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে বুধবার জানিয়েছিলেন নীরা কাদরী।

চিকিৎসকদের বরাত দিয়ে প্রবাসী সাংবাদিক আকবর হায়দার কিরণ জানান, কিডনির সমস্যায় ভুগছিলেন কবি। তার ওপর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

পঞ্চাশ উত্তর বাংলা কবিতায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে কজন কবি উল্লেখযোগ্য তাদের মধ্য অন্যতম শহীদ কাদরী।

আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বদেশচেতনার পাশাপাশি বিশ্ব-নাগরিক বোধের সম্মিলন ঘটে তার কবিতায়।

‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ এবং ‘কোথাও কোন ক্রন্দন নেই’ এই চারটি কাব্যগ্রন্থ দিয়েই বাংলার জনপ্রিয় কবিদের একজন শহীদ কাদরী। ১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ একুশে পদক পান তিনি।

১৯৭৮ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে কবি। জার্মান, ইংল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!