1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮, ৬.২৪ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শুরু। নেপালকে আরেকবার হারের স্বাদ দিয়ে শেষ। টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববারের ফাইনালে ১-০ গোলের জয় পায় বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে ওঠার পথেও দলটির বিপক্ষে ২-১ গোলে জিতেছিল গোলাম রব্বানী ছোটনের দল।
সেমি-ফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারানো ম্যাচে হালকা চোটের কারণে না খেলা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না নেপাল ম্যাচের একাদশে ফিরেন। তবে গোলশূন্য প্রথমার্ধে দলের খেলায় ছিল না চেনা ধার। ভুল পাসের কারণে মাঝ মাঠ থেকে আক্রমণ গড়ে ওঠেনি।
কৃষ্ণা রানী সরকার-স্বপ্নাকে নিয়ে সাজানো আক্রমণভাগ নেপাল গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষাও নিতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে মারিয়া মান্ডার দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষকের কাছে যায়।
৪৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বাংলাদেশ। মাঝ মাঠের একটু ওপরে স্বপ্না ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিশরাত জাহান মৌসুমীর লম্বা করে নেওয়া ফ্রি কিকে অফসাইডের ফাঁদ ভেঙে হেডে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার মাসুরা পারভীন।
দুই মিনিট পরই সমতায় ফিরতে পারত সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে চমক দেখানো নেপাল। কিন্তু দলটির আক্রমন পোস্টে লেগে ফিরে। বাকিটা সময় ব্যবধান বাড়াতে না পারলেও স্বস্তির জয়ে চ্যাম্পিয়নের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রতিপক্ষের জালে ২৪ গোল করার বিপরীতে মাত্র ১ গোল হজম করে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। ৮ গোল নিয়ে প্রতিযোগিতা সর্বোচ্চ গোলদাতা হলেন বাংলাদেশের স্বপ্না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!