1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত

  • আপডেট টাইম :: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮, ১১.১৯ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
বাংলাদেশে ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সচিবালয়ে রোববার প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের তৃতীয় সভায় এই তথ্য তুলে ধরা হয় বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে ‘অ্যাডভোকেসি গ্রুপ অন ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট’ এর ফোকাল পয়েন্ট সায়মা হোসেন পুতুল এই সভায় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের লিঙ্গ, বয়স, পেশা ও শ্রেণিভিত্তিক উপাত্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
“দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আর ঘূর্ণিঝড়প্রবণ ১৯টি জেলায় ৪ লাখ ৩৩ হাজার প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন শেষ হয়েছে, এ কার্যক্রম চলমান আছে।”
এ পর্যন্ত ১৯ হাজার জন রোহিঙ্গা নারী ও শিশুকে মনো-সামাজিক কাউন্সিলিং দেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিতে প্রশিক্ষক ও প্রশিক্ষণের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ সায়মা হোসেন।
সভায় তাকে জানানো হয়, এ পর্যন্ত তিন হাজার ১০৫ জন কর্মকর্তা ও শিক্ষককে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণ দেবেন।
এ সংক্রান্ত প্রশিক্ষণ মডিউলটি হালনাগাদ করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় গত মে মাসে অনুষ্ঠিত প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!