1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ভুটানে বাংলাদেশের মেয়েদের শিরোপার লড়াই সন্ধ্যায়

  • আপডেট টাইম :: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮, ৫.০৭ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
সাফ অনূর্ধ্ব-১৮ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। এর আগে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় তৃতীয় নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক ভুটান।
গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপাল দুই দলই ছিল ‘বি’ গ্রুপে ছিল। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৭-০ গোলে ও নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা।
অন্যদিকে, গ্রুপ পর্বে পাকিস্তানকে ১২-০ গোলে হারানোর পর বাংলাদেশের কাছে ২-১ গোলে হারে নেপাল। দলটি গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে ওঠে। এরপর ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে নেপালের মেয়েরা।
গত আগস্টে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়েছিল বাংলাদেশ। এই টুর্নামেন্টে পাকিস্তানকে ১৪-০ ও নেপালকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরে রানার আপ হয়েছিল বাংলাদেশ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!