1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জামালগঞ্জে মানবাধিকার নিয়ে আলোচনা সভা

  • আপডেট টাইম :: শনিবার, ৬ অক্টোবর, ২০১৮, ১১.৩১ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিস প্রেসার গ্রুপ (পিপিজি) ও বিকশিত নারী নেটওয়ার্ক (বিএনএন) জামালগঞ্জ উপজেলা এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতিয় পার্টির নেত্রীবৃন্দসহ সমাজসেবক, সাংবাদিক, নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সদস্যগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ গহণ করেন। সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সুজন এর জামালগঞ্জ উপজেলার আহবায়ক মিসবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহকারী প্রোগ্রম অফিসার মোঃ মাহবুব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জের উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা, সুজন এর যুগ্ন আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষকলীগের আহবায়ক আলী আমজাদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আলী আক্কাস মুরাদ, মারফত আলী, মাধবী রানী চৌধূরী, আবুলেইচ, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, সাংবাদিক মহসিন কবির প্রমূখ। অংশগ্রহনকারীগণ আমাদের সংবিধান ও জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের আলোকে জামালগঞ্জে সমতা, বৈষম্যহীনতা, দাসত্বমুক্ত, নির্যাতন ও অবমূল্যায়নমুক্ত, ব্যাক্তির আইনের চোখে স্বীকৃতি, সমতা, বিচার ও আশ্রয় লাভের অধিকার, গোপনীয়তা রক্ষা, মতামত প্রদান ও তথ্য লাভের অধিকার, শান্তিপূর্ণভাবে সমাবেশ ও সংগঠন কারার অধিকার প্রদান করে একটি সহিংসতাবিহীন মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে দলসমূহের শীর্ষ নেত্রীবৃন্দদের একত্রে কাজে কারার উপর গুরুত্বারোপ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!