1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

শাল্লায় প্রতিমন্ত্রী এমএ মান্নান: সুরঞ্জিত পত্নীকে নৌকা প্রতীকে সমর্থন দিন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮, ৪.৩৭ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীকে যদি আপনারা বিজয়ী করেন, তাহলে ভাটি অঞ্চলের আর কোনো সমস্যাই থাকবে না। এই সমস্য দূর করার জন্যই সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন সংগ্রাম করে গেছেন। ড. জয়া সেনগুপ্তা একজন সৎ, আদর্শ নিষ্ঠাবান ও উচ্চশিক্ষিত এক নারী। দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি বদ্ধপরিকর। তাকে আবারও আপনারা শেখ হাসিনার নৌকাপ্রতীকে বিজয়ী করুন। এমএ মান্নান বলেন, সারাদেশের ন্যায় সুনামগঞ্জের সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। যোগাযোগে বিপ্লব ঘটেছে হাওরে। তিনি বলেন, আগামীতে খেলা দেখতে সড়কপথে মানুষ আসবে শাল্লায়।
গতকাল ৫ অক্টোবর বিকেলে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল মান্নান চৌধুরী আন্ত: ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রতিমন্ত্রী এম এ মান্নান। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শাল্লার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জ্যোতিষ তালুকদার বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা। এমপি জয়া সেনগুপ্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অত্যন্ত আন্তরিক। যুবকদেরকে উজ্জীবিত করার জন্য আজকের এই খেলার আয়োজন। মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি বর্তমান প্রজন্মকে উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দেবেন বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, আমার স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যই আমি রাজনীতিতে এসেছি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল বেলায়েত হোসেন, রেভিনিউ ডেপুটি কালেক্টর মাছুম আলম, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হক, সহ-সভাপতি আব্দুস ছত্তার মিয়া, আ.লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান রামানন্দ দাস, দিরাই উপজেলার সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অবিরাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হেলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউপি চেয়ারম্যান হরনাথ সরকার প্রমুখ।
সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ধনপুর ইউপি বনাম বাহাড়া ইউপি। টানটান উত্তেজনায় চলে দু’দলের খেলা। পরে ট্রাইব্রেকারে ধনপুর ইউপি বিজয়ী হয়। প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে স্বর্ণের নৌকা পুরস্কার তোলে দেন। খেলায় কিশোরগঞ্জ জেলাসহ উপজেলার অর্ধলাখ দর্শকের উপস্থিতি ছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!