1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারীসহ ৫ আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮, ২.৪৫ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ থানার সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে ঠেলা গাড়ি ও সিএনজি অটোরিক্সা’র সংঘর্ষে নারী সহ ৫ জন আহত হয়েছেন। বৃহষ্পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অস্থায়ী কার্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জগন্নাথপুরগামী দ্রুত গতির একটি সিএনজি অটোরিক্সা (সুনামগঞ্জ থ-১১-২১৬০) সামনে থাকা একটি ঠেলা গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে সিএনজি অটোরিক্সাটি রাস্তায় দুমড়ে মুচড়ে উলটে যায়। এসময় ঐ অটোরিক্সায় থাকা যাত্রী ৩ জন যাত্রীসহ অটোরিক্সা চালক গুরুতর আহত হন। সেই সাথে ঠেলাগাড়ি চালক আহত হয়েছেন। এ সময় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল মান্নান, এসআই জগতজ্যোতি চৌধুরী সহ আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার ইশাখপুর গ্রামের লুকমান মিয়া (৫০), রাসনা বেগম (২৮)। তাৎক্ষনিক ভাবে অন্যান্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আব্দুল মান্নান ও এসআই জগতজ্যোতি চৌধুরী জানান, আমরা সকালে থানার সামনের চা স্টলে চা খাচ্ছিলাম। এমন সময় আমাদের চোখের সামনেই বিকট শব্দে সিএনজি অটোরিক্সাটি দুমড়েমুচড়ে সড়কে উলটে যায়। আমরা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। সেই সাথে দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সা ও ঠেলা গাড়িকে আটক করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!