1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮, ২.৪৩ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ থেকে: মো: নুরুল হক
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে র‌্যালি শান্তিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। বর্ণাঢ্য র‌্যালী শেষে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্বে) সহকারি কমিশনার(ভূমি) সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম। সময় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী,মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার স্বাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জমিস উদ্দিন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার দাস,উপজেলা খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আতাউর রহমান,আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম,আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান,ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক জমিরুল ইসলাম মমতাজ,সাংবাদিক মোঃ নুরুল হক প্রমুখ। দক্ষিণ সুনামগঞ্জে উন্নয়ন মেলায় উপজেলা পরিষদ চত্তরে ৩দিন ব্যাপী আয়োজিত মেলায় এবার ৪০ টি স্টল স্থান পায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!