1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বিপ্লবী জসিম মণ্ডল স্মরণে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮, ১.৫৯ পিএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উপমহাদেশের কমিউনিস্ট বিপ্লবী, বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, কমিউনিস্ট পার্টির প্রয়াত উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের ১ম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ। মঙ্গলবার বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা’র আয়োজন করা হয়।
জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য নিমাই সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সংসদের সাবেক সভাপতি মো. রইসুজ্জামান৷ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সদস্য সচিব মনির হোসেন দুর্জয়, শহর সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আইরিন জাহান এনি, ছাত্র ইউনিয়ন নেতা জজ মিয়া, সানন্দ, রাব্বি ও হুসাইন আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জসিম মণ্ডলের ঘটনাবহুল জীবন ছিল আমাদের জন্য প্রেরণার। বক্তারা বলেন, বর্তমান সমাজব্যবস্থাকে বদলাতে হলে প্রত্যককে একেকজন জসিম মণ্ডল হয়ে উঠতে হবে। তার আদর্শকে ধারন করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে৷
উল্লেখ্য, ২০১৭ সালের ২ অক্টোবর বার্ধক্যজনিত কারণে বিপ্লবী জসিম মণ্ডলের জীবনাবসান হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!