1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

অক্টোবরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮, ৪.৪৮ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
অস্বস্তিকর গরমের পর চলতি অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, “চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।”
তিনি জানান, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তাতে দুয়েকটি নদীর পানি সামান্য বাড়লেও বিপদসীমার নিচে থাকবে।
সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে। মাসের শেষ দিকে বিস্তীর্ণ এলাকায় ছিল মৃদু তাপপ্রবাহ।
অস্বস্তিকর গরম
মৌসুমী বায়ু দেশের উপর কম সক্রিয় থাকায় বৃষ্টিপাত নেই গত কয়েকদিন ধরে। এসময় তাপমাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!