1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাতকের বিতর্কিত চেয়ারম্যান সাহেলের পদ শূন্য ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ১ অক্টোবর, ২০১৮, ৩.২৬ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
ছাতকের সিংচাপইড় ইউপি চেয়ারম্যানের পদকে শূন্য ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী। স্থানীয় সরকার মন্ত্রণালের ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৫(২) ধারায় এক বিজ্ঞপ্তিতে সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী। উল্লেখ্য , চলতি বছরের ১৭ মে হাওর রক্ষা বাধঁ নির্মাণ কাজের অতিরিক্ত বিল আদায়ের দাবিতে ছাতক উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেনকে অবরুদ্ধ করে ৫০ মিনিট ফেইসবুক লাইভে গালিগালাজ করেন সাহাব উদ্দিন সাহেল। এ ঘটনায় ১৫ জুলাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ১৭ জুলাই থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। বর্তমানে স্থায়ী বহিস্কার হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও তার দ্বায়িত্ব ছাড়তে হলো। গত বছরের ১০ আগস্ট মাসে ছাতক উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে আরেক ইউপি চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার উপর অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালান ইউপি চেয়ারম্যান সাহেল ও তার লোকজন। এ ঘটনায় ১৩ আগস্ট দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। গত ৫ সেপ্টেম্বর ওই মামলায় সাহাব উদ্দিন সাহেলকে দুই বছরের কারাদণ্ড দেন আদালতের বিচারক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!