1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বাংলাদেশের রোল মডেল শেখ হাসিনা: এমপি রতন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১.৪৯ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
জামালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জম্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র‌্যালিটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, ফারুক আহমেদ, আসাদ আল আজাদ, গোলাম জিলানী আফিন্দী রাজু, সুব্রত পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র লাল তালুকদার পিন্টু, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার, যুবলীগ নেতা কাশেম আখঞ্জী, সদর ইউপি যুবলীগের সভাপতি শিরিন তালুকদার, উত্তর ইউপি যুবলীগের সভাপতি এসএম মুক্তার হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
প্রধান অতিথি এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বাংলাদেশের রোল মডেল শেখ হাসিনা। বিশ্ব দরবারে তিনি বাংলাদেশ ও বাঙ্গালির মর্যাদা বৃদ্ধি করেছেন। তিনি আওয়ামী লীগের সভানেত্রী বা প্রধানমন্ত্রী হিসেবেই নয় একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে নিরলস দায়িত্ব পালন করে চলেছেন। তাকে নিয়ে আমরা গর্বিত। তিনি ডিজিটাল বাংলাদেশেরও রূপকার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!