1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

অং সান সু চিকে দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নিল কানাডা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০.৩৯ এএম
  • ৪৭২ বার পড়া হয়েছে

অনলাইন::
মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নিলেন কানাডার পার্লামেন্ট সদস্যরা। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের এক অধিবেশনে এই বিষয়ে সর্বসম্মতভাবে একমত হন এমপিরা।

জানা গেছে, রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রের দমন-নিপীড়ন ঠেকাতে ব্যর্থতার কারণেই তার এ সম্মাননা কেড়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ২০০৭ সালে সু চিকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় কানাডা। দেশটি এখন পর্যন্ত যে ছয়জনকে এ সম্মানে ভূষিত করেছে, মিয়ানমারের নেত্রী তাদের একজন। কিন্তু গতকাল বৃহস্পতিবার কানাডার পার্লামেন্ট সর্বসম্মতভাবে সু চির সেই সম্মান ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এমপিরা।

এ ব্যাপারে গত বুধবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন, মিয়ানমারের নেত্রী এখনও কানাডার নাগরিকত্ব রাখার উপযুক্ত কিনা পার্লামেন্ট তা খতিয়ে দেখছে।

অবশ্য এই পদক্ষেপ মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গার দুর্দশা লাঘব করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর সু চির অক্সফোর্ড, গ্লাসগো, এডিনবরা এবং নিউক্যাসলের ফ্রিডম অব সিটি পুরস্কারও বাতিল করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!