1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৩.০২ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-জৈন্তাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তায় বৈদ্যুতিক খুটি বসানো নিয়ে সাবেক ইউপি সদস্য আনসার মিয়ার সঙ্গে একই এলাকার সুরুজ মিয়ার বাকবিতন্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
গুরুতর আহত জাহেদ হোসেন (২৬), রমজান আলী (১৬), শাহজাহান মিয়া (৪৫), সাহেদ হোসেন (২৩), মোতাহার হোসেন (২৬), মনিরুজ্জামান (২৫), নুরুজ্জামান (৩২) ও সরুজ্জামান (১৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!