1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে শিবির সভাপতিসহ নাশকতার বৈঠক থেকে ১৭ নেতাকর্মী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১০.৩০ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি ও সিলেট মহনগর ছাত্র শিবিরের সভাপতিসহ ইসলামি ছাত্র শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে জেলা জামায়াতের হাছননগরস্থ কার্যালয় থেকে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে জঙ্গি ও জিহাদী বইও উদ্ধার করে। আটককৃত সবাইকে গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার দুপুরে জামায়াতের কার্যালয়ে সিলেট ও সুনামগঞ্জের শীর্ষ নেতারা নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করছিল। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী ও জঙ্গিবাদী বইসহ তাদের আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে। আটকৃতরা হলো সিলেট মহানগর শিবিরের সভাপতি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি হাবিবুর রহমান জুনেদ, জেলা শিবিরের সদস্য আবু তাহের, শিবির কর্মী আলিফ নূর, সমর্থক ইয়াকুব আলী, রুহুল আমিন, বিল্লাল হোসেন, আবু তোহা, নজির হোসেন, ফাহিম আহমেদ, গিয়াস মিয়া, আশিক বিল্লাহ, শরিফ মিয়া, ইমন আহমেদ, তাজুল ইসলাম, আবুল হোসেন ও মাহফুজুর রহমান।
সদর থানার ওসি (অপারেশন) সঞ্জুর মোরশেদ বলেন, নাশকতার অভিযোগে শিবিরের সিলেট ও সুনামগঞ্জের শীর্ষ কয়েকজন নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বইউ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!