1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

সুনামগঞ্জ ইয়াকুব হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড অন্যজনের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৯.৫৬ এএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি গ্রামে ‘প্রেমিকার সম্মুখে প্রেমিক কর্তৃক অপমানের প্রতিশোধ’ নেওয়ার ঘটনায় যুবককে খুনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
মামলার তিন আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অন্যজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, জেলার ধর্মপাশা উপজেলার তেলিপাড়া গ্রামের পাকি মিয়ার ছেলে মো. বাদল মিয়া। সুনামগঞ্জ পৌরসভার নতুন হাছননগর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে শফিক মিয়াকে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অপর আসামি ধর্মপাশা উপজেলার তেলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. জাকির হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ জানুয়ারি সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিল এলাকায় এক তরুণীকে নিয়ে ঘুরাফেরা করছিল ওই তিন যুবক। একটি ধর্মীয় অনুষ্ঠানের কাছে এমন কর্মকাণ্ড না করার জন্য তাদের নিষেধ করেন ইয়াকুব। এতে ‘প্রেমিকার সম্মুখে অপমানবোধ’ করেন কথিত প্রেমিক বাদল মিয়া। এর প্রতিশোধ ওই রাতেই ইয়াকুব ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে উপর্যপরি ছুরিঘাত ইয়াকুবকে গুরুতর আহত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ভাই হযরত আলী বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুরে দুই আসামির বিরুদ্ধে ফাঁসি ও যাবজ্জীবনের দ-াদেশ ও একজনকে বেকসুর খালাস দেন আদালত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!