1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক দীপক চৌধুরীর মতবিনিময়

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৪৩ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেশের প্রখ্যাত সাংবাদিক দীপক চৌধুরী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি রেস্টুরেন্টে সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে এই মতবিনিময় হয়।
মতবিনিময়কালে সাংবাদিক দীপক চৌধুরী জানান, আমি সুনামগঞ্জের মানুষ। দিরাই উপজেলার উজানধল গ্রামে আমার জন্মস্থান। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় যুক্ত আছি। আমি দিরাই-শাল্লা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে, মানুষের সমস্যার শেষ নেই। মানুষ তাদের জীবনমানের উন্নয়ন চায়। মানুষ তার সমস্যার কথা তোলে ধরেছে বার বার। হাওরপাড়ের মানুষের সাথে কথা বলার পর আমার মনে হয়েছে, এসব বঞ্চিত মানুষের উন্নয়ন করা একান্ত প্রয়োজন। তাছাড়া আমি আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভক্ত। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করবেন না। আমি সাধারণ পরিবার থেকে এসেছি বলেই সাধারণ মানুষের দু:খ বেদনার কথা বুঝি। অধিকার হারা জনগণের স্বার্থেই জাতীয় নির্বাচনে আসতে চাই আমি। মতবিনিময় সভায় জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!