1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে আগ্রহী ড. কামাল

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৩৩ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। অপরদিকে দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি দল, যার মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন। নির্বাচনকে সামনে রেখে তিনিও দিচ্ছেন নানান রকম মতামত এবং নিচ্ছেন নানা রকম সিদ্ধান্ত।

নতুন দল হিসেবে পুরাতন জনসমর্থন পূর্ণ বড় দলের সাথে নির্বাচনী লড়াইয়ে টিকে না থাকার সম্ভাবনা দেখে তিনি বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার মত প্রকাশ করেন। কিন্তু এতে আবার জুড়ে দেন বিশেষ শর্ত। এই ক্ষেত্রে বিএনপির জামায়াতকে ত্যাগ করতে হবে। এমনকি তিনি বিএনপির সাথে তাল মিলিয়ে বলেছিলেন যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।

অবশেষে তিনি সুর পাল্টালেন। তিনি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এটাও বলেন যে, তাদের নবগঠিত জোটের শরীকদের সাথে এ ব্যাপারে কোন কথা হয়নি। এটি শুধুই তার দলের অবস্থান। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনকারি বিএনপি যখন এই ঐক্য প্রক্রিয়ায় যোগ দিয়েছে, তখন বর্তমান সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে নীতিগতভাবে রাজি ড. কামাল।

এখন শুধু অপেক্ষা নির্বাচনের আগ পর্যন্ত ড. কামাল আর কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!