1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে আনিসুল হকের সমর্থকদের ব্যাতিক্রমী প্রচারণা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৫৯ পিএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১(জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) নির্বাচনী এলাকায় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের কর্মীরা তাকে সমর্থন জানিয়ে এক ব্যাতিক্রম ধর্মী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। সম্প্রতি আসিনুল হকের গণসংযোগের পাশা-পাশি তার কর্মীরা খালি গায়ে বুক জুড়ে লিখে রেখেছেন“আনিসুল ভাইকে,সংসদে দেখতে চাই। এমন প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও এলাকায়-সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও আনিসুল হক ব্যানার,ফেস্টুন,পোষ্টার,ফেসবুকসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভোটারদের কাছে বার বার যাচ্ছেন।
নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে কর্মীদের নিয়ে দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালে জিয়ার মুক্তি কামনা করে ধানের শীষের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন আনিসুল।
আনিসুল হক বলেন,নির্বাচনী মাঠে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত করে মাঠ প্রর্যায়ে দলীয় কার্যক্রম পালন করে করেছি ১/১১এর সময় মাঠে যখন কেইই ছিলনা তা সবাই জানে। আমি তখনও ছিলাম এখন ও আছি আর থাকব। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,অবৈধ আওয়ামীলীগ সরকারের পতন,গনতন্ত্র পুনরুদ্ধার,গণমানুষের বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য জাতীয় ঐকের কোন বিকল্প নেই। আমি আশা করি এই ঐক্য আগামী দিন গুলোতে সঠিক পথে আসতে আ,লীগ কে বাধ্য করবে। আমি দেশনেত্রী কারাবন্ধী হওয়ার পূর্বে একাধিকবার সাক্ষাত করে বিএনপির র্শীষ নেতৃবৃন্ধের সাথে কথা বলেই শুরু থেকে এখনও পর্যন্ত নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি নেতৃবৃন্ধ আমার কাজের মূল্যায়ন করবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!