1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

গরিব-এতিমের টাকা আত্মসাৎকারীদের প্রত্যাখান করেছে জনগণ: এমএ মান্নান

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১.৪৪ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মোঃ নুরুল হক::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মানান এমপি বলেছেন, যারা গরিব ও এতিমের টাকা আতœসাৎকারী তাদেরকে দেশের জনগন প্রত্যাখ্যান করেছে। যারাই এই দেশের মানুষের ক্ষতি করবে, দেশের জনগনই তার বিচার করবে। দেশের অবকাঠামো উন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপক ভাবে কাজ করে মানুষের মন জয় করে নিয়েছে।
প্রতিমন্ত্রী এমএ মান্নান আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়ে উন্নয়ন কাজ করছে। আমরা দেশের উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছি। আমরা সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, নতুন নতুন রাস্তা-ব্রীজ নির্মাণ করে সারা দেশকে উন্নত দেশে পরিনত করার জন্য দিনরাত কাজ করছি। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি উন্নত মধ্যম আয়ের দেশ গঠনের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছে। জনগণ দেশের উন্নয়ন অবকাঠামোর বিবেচনায় আওয়ামী লীগকেই সমর্থন দিয়ে যাচ্ছে।
তিনি জনগনের উদ্দেশ্যে বলেন,আপনারা বিগত ৪০ বছরে যে উন্নয়ন দেখেননি, বিগত ১০ বছরে সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে উন্নয়নের উন্নয়নের জোয়ার বইছে। যা আপনাদের চোখের সামনেই বিদ্যমান। তাই উন্নয়ন বিরোধীদের কথায় কর্ণপাত না করে দেশকে উন্নয়নের মহাসড়কে পূণরায় নিয়ে যেতে আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
রবিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মাহমদপুর মাদ্রাসার নতুন ভবন উদ্ভোধন পরবর্তী মাদ্রাসা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
উক্ত আলোচনা সভায় প্রবীন আওয়ামী লীগ নেতা সমুজ আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজন হোসেন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. শহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান আমিরুল হক বেগ, রফিক খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া, প্রচার সম্পাদক আকিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি জগদীশ দে রানা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, পূর্ব পাগলা ইউপি আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, যুগ্ম ধারণ সস্পাদক এম এ কাসেম চৌধুরী, দামোধরতপী দাখিল মাদ্রাসার সভাপতি নুর উদ্দিন, দামোধরতপী মসজিদের মোতওয়াল্লী আরজক আলী, গ্রামবাসীর পক্ষে ইরান উদ্দিন, জেলা কৃষকলীগ নেতা ছাব্বির আহমদ, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, পূর্ব পাগলা ইউপি যুবলীগের আহবায়ক আনছার আহমদ রনি, যুগ্ন আহবায়ক অমিত হাসান রায়েছ, দরগাপাশা ইউপি যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, পূর্ব পাগলা ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!