1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দেশ এখন উন্নয়নের রোল মডেল: এম এ মান্নান

  • আপডেট টাইম :: শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ২.৩৪ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, দক্ষিণ সুনামগঞ্জ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমানে দেশে এখন বিদ্যুতের কোন ঘাটতি নাই। জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়মী লীগ সরকার মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত কাজ করছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আপামর জনগনের উন্নয়ন হয়, সকল ধরনের সুযোগ সুবিধা গরীব অসহায় জনগন সমান ভাবে পায়। তিনি আরও বলেন, বিরোধীদল শুধু খাই খাই করে, জ¦ালাও পোড়াও ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করতে চায়। নির্বাচনের আর বেশি বাকী নাই, বিরোধীদের কথায় কান না দিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং পুণরায় আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করুন।
শনিবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাবনিয়া গ্রামের পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ফয়েজের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল¬াহ, সুনামগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পল্লী বিদ্যুতের এরিয়া পরিচালক ফরিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, জেলা কৃষক লীগের সদস্য সাব্বির আহমদ,মইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম-সাধারণ স¤পাদক অ্যাড. সফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক নুর আলম সহ প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!