1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

মতিউরকে মহাজোটের প্রার্থী দিতে নূরুল হুদা মুকুটের আহ্বান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ২.২৮ এএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। অবিলম্বে কেন্দ্রকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। বৃহষ্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক নূরুল হুদা মুকুটের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্বের বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মতিউর রহমানও মুকুটের প্রশংসা করেন। জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, সুনামগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী দিতে হবে। কেন্দ্রের ভুল সিদ্ধান্তে দলের ক্ষতি করা যাবে না। আমি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি। কোন দল এখানে শক্তিশালী আমি জানি। কেন্দ্রের দুদুল্যমান সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। যদি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন- তা হলে মানতে পারি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন বলে জানান আলহাজ্ব মতিউর রহমান।
বৃহস্পতিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগের উদ্যোগে জেলা আ.লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট জেলা পরিষদ চেয়ারম্যান ও দেশের অন্যতম সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আ.লীগ সভাপতি মতিউর রহমান এসব কথা বলেন।
বিশ্বম্ভরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মতিউর রহমান আরো বলেন, রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা। জনগণের উন্নয়নের স্বার্থে আমার জীবন বিসর্জন দিতেও কার্পণ্য করব না। আমি রাজনীতিকে পুঁজি করে অট্টালিকা বানাতে চাইনা। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে মতিউর রহমান বলেন, যারা দলে দ্বিধা-বিভক্তি সৃষ্টি করতে চায় তাদের সঙ্গে আমরা নেই। মিছিল হবে দলের নামে নেতার নামে নয়। জেলা পরিষদ কি আপনারা জানতেন না এখন মানুষ জেলা পরিষদের উন্নয়ন সম্পর্কে জানে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়ে বলেন, মতিউর রহমান সাহেব যদি সংসদ সদস্য নির্বাচিত হন সংসদ সদস্যের বরাদ্দ আর জেলা পরিষদের বরাদ্দের মাধ্যমে আপনাদের কোন চাহিদাই অপূর্ণ থাকবে না।
বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আ.লীগ সহ-সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য হাজী শামছুজ্জামান শাহ, পলাশ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মাস্টার, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা মহিলা আ.লীগ আহ্বায়ক মাহফুজা আক্তার রিনা, উপজেলা যুবলীগ সভাপতি খালেদ মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল আলম, মোশারফ হোসেন ইমন, সাবেক জাতীয় অ্যাথলেট্স দিলোয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি সেলিম আহমদ মিঠু, উপজেলা ছাত্রলীগ সাধারণ কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানের শুরুতে কালাম পাঠ করেন উপজেলা ওলামালীগ নেতা ফজলুর রহমান।
অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে ললিয়াপুর-বাঘমারা গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন জেলা আ.লীগ সভাপতি মতিউর রহমান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!