1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সংসদে তথ্য প্রতিমন্ত্রী: ফেসবুকে গুজব শনাক্ত সেলের কার্যক্রম শুরু হবে আগামী মাসে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৩.৫২ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন:
তথ্য প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, চলতি মাসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব শনাক্ত করতে সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে একটি ‘গুজব শনাক্ত সেল’ গঠন করা হয়েছে।

তিনি জানান, আগামী মাসের (অক্টোবর) প্রথম সপ্তাহে এই সেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের ওপর দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করেছে।

তথ্য প্রতিমন্ত্রী বিগত দিনে মতিঝিল শাপলা চত্বর, সাঈদীকে চাঁদে দেখা, শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের অফিস ঘিরে নানা মিথ্যা গুজব ছড়ানোর বিভিন্ন চিত্র বক্তব্যে তুলে করেন।

তিনি বলেন, সাম্প্রতিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা গুজব ও ছবি ফেসবুকে প্রচারের কার্যে লিপ্তদের কাছ থেকে গুজবের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাই গুজব সনাক্ত করে তাদের বিরুদ্ধে বিটিআরসি এবং এনটিএনসির মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত গুজব সনাক্ত সেল গণমাধ্যমকে অবহিত করবে।

ইতোমধ্যে এই সেল প্রাথমিক কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কোন গোষ্ঠী বা দল গুজব ও মিথ্যা বানোয়াট খবর প্রচার করে সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণœ করতে না পারে, সে লক্ষ্যে সরকার এই সেলের জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!