1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৩.১৮ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাসকে সভাপতি ও পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রঞ্জন মজুমদারকে সাধারণ সম্পাদক ও সুব্রত বনিককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিটি ঘোষনা পরবর্তী আলোচনা সভায় সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনধীর মজুমদারের সভাপতিত্বে ও নুরপুর তেরহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বনিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ তালুকদার,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, জামালগঞ্জ শাখার সভাপতি রইছুজ্জামান, জামালগঞ্জ উপজেলার দুলবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার তালুকদার, নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল কাসেম আজাদ,মহিলা বিষয়ক সম্পাদক আলমপর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্না রানী দে,ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন মজুমদার,ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার,নবগঠিত কমিটির সকল শিক্ষক শিক্ষিকাবৃন্ধ সহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!