1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন মেজর ইকবাল পুত্র ইনান

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৫১ এএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জেলা জাপার সম্মেল বর্তমান সংসদ সংসদ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহকে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ায় স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী মেজর ইকবাল পুত্র ইসনাম ইমাম চৌধুরী প্রিয়। গতকাল
তিনি সম্মেলন অনুষ্ঠানেও যাননি। দলের চেয়ারম্যানের সাথে স্বাক্ষাৎ পর্যন্ত করেননি তিনি। তবে তার ঘনিষ্ট সূত্র জানিয়েছে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন।
ইনান চৌধুরী প্রিয় রবিবার সন্ধ্যায় টেলিফোনে স্থানীয় একটি দৈনিককে বলেন,‘ সম্মেলনে যাওয়ার জন্য এমপি সাহেব (পীর মিসবাহ) আমাকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আমি আগেই খবর পেয়েছি সম্মেলনের নামে প্রার্থীতা ঘোষণার জন্য দলের চেয়ারম্যানকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়েছিল। তাই জেনেশুনে সম্মেলনে যাইনি। যেহেতু লাঙলের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।
আজ সোমবার থেকে আমি নির্বাচনী মাঠে কাজ শুরু করব। সাধারণ মানুষ আমার সাথে আছেন, তাদের দোয়া-ভালবাসায় নিয়ে আমি সামনে এগিয়ে যাব।’
তিনি আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
তথ্যসূত্র: সুনামগঞ্জের খবর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!