1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শাল্লায় তৃণমূল আ.লীগের সঙ্গে সৌমেন সেনগুপ্তের মতবিনিময়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২.০৩ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের শাল্লা এলাকার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুরঞ্জিত সেনগুপ্তের সন্তান সৌমেন সেনগুপ্ত। বর্তমান সংসদ সদস্য তার মাতা ড. জয়া সেন গুপ্তার পক্ষে তার ছেলে সৌমেন সেনগুপ্ত উপজেলার শাল্লা ইউনিয়নের তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে জেলা পরিষদ ডাক বাংলায় এই মতবিনিময়সভা করেন। শুক্রবার সকালে এ মতবিনিময় সভা করেন তিনি।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, লুৎফুর রহমান, মোঃ হেলিম চৌধুরী, সাজু মিয়া, তৈয়বুর রহমান, ইকরামুল হক, আব্দুল হামিদ, জাহাঙ্গীর চৌধুরী, সিরাজ মিয়া, লাল আমিন তালুকদার, আরজ আলী, ফখরুল ইসলাম সহ শাল্লা ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দ।
মতবিনিময়ে কালে সৌমেন সেনগুপ্ত অতীতের সকল ভেদাভেদ ভুলে নৌকার বিজয়ের লক্ষ্যে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উপস্থিত সকলের সাথে পরামর্শ ক্রমে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর শাল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তৃণমূল পর্যায়ের নেতাদের সমন্বয়ে সর্ব সাধারণের সাথে উঠান বৈঠক করার অনুরোধ জ্ঞ্যাপন করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!