1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শাল্লায় আব্দুল মান্নান চৌধুরী আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৩৫ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরস্থ শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োাজনে শাল্লা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়-শাল্লা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী আন্তঃ ফুটবল প্রতিযোগিতা বৃহষ্পতিবার বৃহস্পতিবারে শাল্লা উপজেলার ১নং আটগাওঁ ইউনিয়ন ও নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার সদর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় আটগাওঁ ইউনিয়ন পরিষদ ২-০ গোলে বিজয়ী হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে, উক্ত খেলার উদ্যোক্তা শাল্লা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যানের ছেলে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল- মাহমুদ (আল-আমিন) খেলার শুভ উদ্বোধন করেন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শাল্লা উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, আটগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!